Sujan Mistry profile
Creator Profile

Sujan Mistry

ভালোবাসা সহজ। সারাজীবন তার হয়ে থাকাটা খুব কঠিন....।।

47 Posts
4 Followers
1 Following
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - অভিমানী রাধা
​তোমার সখা সুজন
​দশটি বছর পেরিয়ে গেছে, বদলায়নি তো টান,
আজও আমার প্রতিটি স্পন্দনে তোমারই জয়গান।
সংসার আজ ভিন্ন পথে, ভিন্ন ঘরে বাস—
তবুও কি মেটে মনের গভীর দীর্ঘশ্বাস?
​আমিও তো খুঁজি তোমায়, প্রতিটি প্রহর জুড়ে,
বাস্তবতার দেওয়ালগুলো রেখেছে আমায় দূরে।
ইচ্ছে হলেই যায় না বলা, যায় না দেখা করা,
দায়িত্বের এই শিকল দিয়ে জীবনটা আজ ঘেরা।
​তুমি ভেবেছ সব ভুলেছি? তোমার রাধা নাম?
তোমার হাসিতেই খুঁজে পাই আমার সব আরাম।
অভিমানী তুমি কথা বলবে না, নিয়েছ এই পণ—
জান না কি তোমায় ছাড়া শব্দহীন এ মন?
​রাধা আমার, ভাঙো না আজ সাজানো এই ঘর,
পরিস্থিতি পাল্টেছে ঠিকই, হইনি তো কেউ পর।
ক্ষমা করে দিও আমায়, মোছো চোখের জল—
তোমার হৃদয়েই থাকুক আমার প্রেমের শ্রেষ্ঠ ফল। - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - শেষ চিঠি
****************
ভালবাসি বলে কি ভালোবাসা যায়
ভালোলাগা চাই সাথে,
দুদিনের তরে নিজ সুখ পেতে
রাখো হাত তুমি কারো হাতে।
এই বোকা মনে কতনা যত্নে 
তুমি শেখালে মায়া,
বন্ধু হলেও পেতে সবই কিছু
রেখে গেলে কালো ছায়া।
হৃদয়ের মাঝে যেথা ছিলে তুমি 
সেখানেই দিলে ছুরি,
আজও সেই ব্যথা চেপে রাখি বুকে
যেথায় করেছিলে চুরি।
বহু কাল কাটে, চলি পথ ঘাটে 
ভুলতে পারিনা স্মৃতি,
কিভাবে ভুলেছো শিখিও আমায় 
এই মায়া ভরা প্রীতি।
সময়ের ব্যবধানে হয়তো নতুন প্রেমে
তুমি সুখী আজ যা..
জানা আজও বাকি, বলে যেও তুমি
কোন দোষে দিয়েছিলে সাজা..।।


S.M - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ইচ্ছে করে "
****************
ইচ্ছে করে ভালবাসি নতুন করে রোজ,
ইচ্ছে করে ভাবতে তোমায়, রাখতে তোমার খোজ।
ইচ্ছে করে দুজন মিলে ডানা মেলে উড়ি,
ইচ্ছে করে পাশাপাশি ওড়াই দুটি ঘুড়ি।
ইচ্ছে করে শান্ত বনের বসি গাছের তলে,  
ইচ্ছে করে তুমিই আমি সত্যিটা দিই বলে।
ইচ্ছে করে বন্ধু হয়ে নিতে সকল ভার ,
ইচ্ছে করে গোলাপ হাতে সামনে দাঁড়াই তাঁর।
ইচ্ছে করে বোঝাই তোমায় কতটা ভালবাসি
এই হৃদয়ের প্রতিটা শ্বাসেই তোমার প্রেমের বাঁশি।।
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - গুরুত্ব
**********
 গুরুত্ব ....গুরুত্ব হলো সেই সম্পদ যা সর্বদা আপনার নিজের কর্তব্যের উপর নির্ভর করে।
যেমন আপনি সামনের মানুষটার জন্য ঠিক কত সময় কত পরিমাণ কিরূপ কর্তব্য বা দায়িত্ব পালন করছেন তার কাছে আপনার গুরুত্ব সেই কর্তব্য বা দায়িত্বের উপর নির্ভর করে....।।
তবে বর্তমান সময়ে কর্তব্য পালনের পরও গুরুত্ব পাওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ বর্তমান মানুষ প্রয়োজন ছাড়া কাউকে যেমন গুরুত্ব দেয়না ঠিক তেমনই কারো উপকার দীর্ঘ সময় মনে রাখে না।।
এমন অনেক ব্যক্তি আছে যারা অন্যের কাছে নিজের গুরুত্ব না থাকার কারণে হতাশা বা পিড়া প্রাপ্ত হয়, এসবের একটাই সমাধান - " নিজে কর্তব্য পালন করবেন তবে অন্যের থেকে পাওয়ার আসা রাখবেন না", কারণ ঈশ্বর তাকেই সাহায্য করে যে নিজেকে নিজেই সাহায্য করে।   
                                    ধন্যবাদ**** - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ""ভালবাসা তৈরি হয় ছোট্টো ছোট্টো ভালোলাগা থেকে....
আর তা ভাঙ্গে ছোট্টো ছোট্টো অবহেলা থেকে..।।

যেখানে ভালোবাসা থাকে সেখানে, অভিমান ও থাকে।
যেখানে অভিমান থাকে সেখানে, সম্পর্ক ধরে রাখার অভিযোগ থাকে....
আর যেখানে সেই ছোট্টো ছোট্টো অভিযোগ গুলোর সমাধান না করে শুধু অভিমান 
গুলোকে যত্ন নেওয়া হয়,
সেখানে আর যাই থাক,  ভালবাসা থাকতে 
পারে না...।।""

                                                                  সুজন মিস্ত্রী 

    - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - আমরা অনেক সময় ভালো মুহূর্ত কাটাতে পার্ক, গার্ডেন, তীর্থস্থান নদী বা অন্যান্য জলাশয়ে গিয়ে সময় কাটাই....
খেয়াল করলে দেখবে  গার্ডেন এর গোলাপ এ হাত দেওয়ার আগে তার কাটা দেখি বা নদীতে নৌকায় ওঠার সময় লাইফ জ্যাকেট পরি যাতে আমাদের ভালো মুহূর্তে কোনো ক্ষতি না হয়....
তবে যে মানুষটার সাথে ভালো মুহূর্ত গুলো কাটাব তাকে যাচাই করবনা কেনো???
   
আমাদের প্রথম ভুল আমরা যে মানুষটাকে ভালবাসি সেই মানুষটার একবার সম্মতি পেলেই একতরফা ভালোবেসে যাই , কখনও যাচাই করিনা সেই মানুষটার কাছে আমার ভালবাসার মূল্য কতটা আছে? 
আর এই একটাই ভুল হাজার কোটি নিঃস্বার্থ ভালোবাসার মানুষটিকে ভবিষ্যতে এমন কষ্ট দেয় যার কারণে তারা আজীবন নিজেরাই কষ্ট পায়।।
              &ujan  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - "পাতা ঝরা বৃক্ষ যেমন নতুন করে পাতার সৃষ্টি
 করে নিজেকে আবার নতুন করে সাজায়.."

"মানুষ ও সেভাবেই তার অতীতকে সম্পূর্ণ 
ভুলে ভবিষ্যতকে নিয়ে এগিয়ে যেতে চায়.."

শুধু পার্থক্য একটাই থেকে যায়!

বৃক্ষের স্মৃতি থাকেনা আর মানুষ তার 
স্মৃতি ভুলতে পারে না।।

তবে মানুষের মধ্যে আরো একটা বিশেষ পার্থক্য আছে, যার কারণে মানুষ এই জগতের সব থেকে দুখী প্রাণী, আর তা হলো - 
এরা কাউকে যেমন নিজের থেকেও বেশি ভালোবাসে আবার নিজের প্রয়োজনে কারো সাথে গভীর অভিনয় করে যা অন্যজন সারা জীবন বহন করে।
' তাই একটাই অনুরোধ যে এই লেখাটা পড়বেন, কারো উপর সম্পূর্ণ নির্ভর হবেন না প্লীজ, নয়তো এভাবেই একদিন কষ্ট পাবে।।'
@S.M - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - সংসার জীবন 
********************
একটা সময় আমাদের সংসার জীবনে আসতেই হয়, কেউ নিজে দেখে বা কারো পরিবার জীবন সঙ্গী উপহার দেয় .....
এখন প্রশ্ন , তার পর কি হয়?
হুমম! তার পর একটা লম্বা সময় খুব ভালো কাটে, আসলে সেই সময় পরিবারের প্রতি তোমার মায়া তৈরির কাজ চলে। 
অন্যদিকে সেই পরিবারের সদস্যদের তোমার দুর্বলতার সন্ধান করে..!!
এর পর হয় আসল জীবন শুরু....
তোমার ভালো কিছুকে এড়িয়ে খারাপ কিছু পেলেই তোমাকে কথা শোনাবে..
তুমি প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারবে আপন -আপন হয় আর পর -পর'ই থাকে।
এর পর আসবে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি, একদিকে স্বামী সম্পূর্ণ স্ত্রীর হয়ে বলবেনা আর স্ত্রী বুঝবে স্বামী তার পরিবারকেই প্রাধান্য দেয়। 
এভাবেও একটা লম্বা সময় কাটবে, একসময় দুজন মানুষের ভালোবাসা এভাবেই পরিবারের সদস্যরা যত্নের সঙ্গে শেষ করে দেবে.... 
পরে থাকবে সন্তান ও তার ভবিষ্যতের দায়িত্ব... 
গল্পের শেষে একদিকে বিয়ের আগের কাটানো জীবন আর অন্যদিকে বর্তমান অবহেলিত জীবনের স্মৃতি নিয়েই গল্পের শেষ হবে।।
                            " সুজন" - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - আমরা মানুষ ভিন্নরূপী 
অতীত কালের থেকে,
এ'যুগে শুধু নিজের চিন্তা
অন্যের ফেলে রেখে..।।
খেলা-ধূলা, আপন চেনা
ছোটো থেকেই শেষ,
ভবিষ্যতে বড়ো হওয়াটাই
লক্ষ্য সবার রেশ..।।
বাড়ি হবে, গাড়ি হবে
মোটা মাইনের কাজ
একটু যারা নিম্ন রবে 
তাদের দেখে লাজ..!
ভালোবাসা ও এই পথে আজ
স্ট্যাটাস সবার আগে,
গরীব হলে তোমার প্রেম
অন্যে দখল পাবে..।।
তবু যারা এসব ভুলে
হৃদয় দান করে,
একটা সময় সমাজ তাদের
ব্যর্থ প্রমাণ করে..!!
সময় এখন বড়ই কঠিন
দেনা পাওনা আগে,
সারাটা জীবন কাটাবে কেমন
ভাবো বিয়ের আগে..**
যাদের তুমি জানবে আপন 
কষ্টে রবে দূরে,
সেসব মানুষ আগেই চেনো
থেকো তাদের দূরে..।।
সম্পর্ক প্রয়োজনের'ই 
সময়ে যাবে বুঝে,
নিজেকে যদি নিজের রাখো
শান্তি পাবে খুঁজে..।। - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - আমার একুল গেলো ভুলের দোষে
ওকুল গেলো বিষে ,
যে গাছের না শিকড় থাকে
 প্রাণ মাটিতে মেশে ..
অর্থ-সম্মান না আছে যার
চাইলে কি হয় বেশি?
যে জন নাহি জানে মন্দ
সে জন'ই বেশি দোষী..!!
এ জগতে বেশি আছে যার
সবাই তাকে বাটে 
ভালো থাকাটা বড়ো অসহায়
কেনা বেচার এই হাটে..
শূন্য পকেটে বোকা যেজন 
ভালো থাকা তে মাতি,
কেউ দেয় নোংরা ভাষা
কেউ মারে লাথি..।।
পাত্র যেমন ছিদ্র হলে
ধরে রাখা দায় জল
অযোগ্য কে ছুঁড়ে ফেলে সব
হারায় মনোবল..।
ভিখিরি যতই চেষ্টা করুক 
হয় কি লাখপতি?
আজীবন তাই মাথা নতো রয় 
হোক না যতই সতী..।।

                                                       সুজন মিস্ত্রী  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ভালোবাসা.. কাছাকাছি থেকে প্রমাণ নয়
ভালোবাসা.. দূরত্বে দাঁড়িয়ে অভিমান নয়
ভালোবাসা.. কোনো নির্দিষ্ট মানুষের প্রতি অনন্তকাল থেকে যাওয়া প্রেম..

এখন প্রশ্ন, তাহলে পরকীয়া কি?
পরকীয়া.. অতীতে তোমার প্রেমকে যে তুচ্ছ মনে করেছিল সে বর্তমানে তোমাকে সেই প্রেমের লোভ দেখিয়ে শরীর ভোগ করা। 
পরকীয়া..  সেই প্রেম যা কিছু কাল তোমার বর্তমান সময়ে সব চাইতে ভালো থাকার কারণ এবং ভবিষ্যতের সব চাইতে দুঃখের কারণ।
 
তাহলে যে বর্তমান সময়ে সাংসারিক জীবনে দুখী সে কি করবে?
করাই যেতে পারে প্রেম নামে পরকীয়া তবে সেটা আর যাই হোক অতীতের দীর্ঘ সময় অবহেলায় ফেলেরাখা কোনো মানুষের সঙ্গে নয়..
আর যেহেতু তুমি সংসারিক জীবনে আবদ্ধ তাই তোমার সঙ্গী যদি তোমার না স্নেহ করে, সে যদি অন্য কারো সাথে লিপ্ত থাকে তাহলে সন্তানের ভবিষ্যত খেয়াল রেখে পরকীয়া করা যেতে পারে..।।
S.M - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - 
প্রয়োজন ... প্রিয়জন

প্রয়োজন ... প্রিয়জন কিছুই না আমি ... 
এ জীবন মূল্যহীন তুচ্ছ কম দামী ।
প্রিয়জন ... প্রয়োজন খুজিঁ একা একা ... 
পাশাপাশি কাছাকাছি কিছুকাল থাকা ।
প্রভু একা আমি একা-একা প্রাণমাঝি ...
 আমি আর মাঝি-জীবনের মাঝামাঝি ।
প্রয়োজন .... প্রিয়জন বুঝি না আমি 
ভালোবাসা ছাড়া জানি - সব কম দামি ।
 অপমান অবহেলা নত মুখে সই ... 
হাসি কাঁদি-ঘুরি ফিরি তাই বেঁচে রই ।
 সুখে-দুঃখে প্রিয়জন কত প্রয়োজন ? 
প্রয়োজন ... প্রিয়জন কে'কার স্বজন । - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - একদিন জীবন পথের শেষ প্রান্তে এসে দাড়িয়ে নিজেকে বলতে হবে
ক্ষমা করো, জীবনে শুরু থেকে কম বেশি সবাইকে বোঝার চেষ্টা করেছি, উপকার করার চেষ্টা করেছি, কিন্তু এতটাও হয়তো কিছু করতে পারিনি যে পুরো পৃথিবী জুড়ে একজনও হয়ে ওঠেনি যার কাছে আমার মূল্য থাকবে.....


সুজন মিস্ত্রী  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - আমি ধীরে ধীরে সবার থেকে হারিয়ে যাচ্ছি যাই 
সেই আগের আমি আর এখনকার আমির মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য 
এখন আর কারো সাথে কথা বলতে ভালো লাগে না 
তবু কথা হলে মিথ্যে হাসতে হয়
অতীতের পাশে থাকা মানুষ গুলোও কেমন যেনো 
ধীরে ধীরে হারিয়ে গেছে 
হয়তো আমি অধিক খারাপ নয়তো তাদের মনে স্থান রাখার জায়গা করতে পারিনি
দুনিয়ার সকল সম্পর্ক যে স্বার্থে চলে 
এখন তা স্পষ্ট 
এভাবেই সময় চক্রে একদিন বাতির মত 
নিভে যাব থেকে যাবে কিছু অপূর্ণ ইচ্ছা 
যা আমি ছাড়া আর কেউ জানবে না....
                                                     @S.M - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য হলো

"যার কাছে অর্থ নেই তার মুখে 
আদর্শ কথা মানায় না ...
অর্থ যেভাবেই আয় করুন 
অর্থ থাকলেই সম্মান পাবে।"

তুমি যতই আদর্শবান হও ,  অর্থ না থাকলে কেউ তোমাকে সম্মান দেবে না। 
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - আজ ১৫ আগস্ট, ১৯৪৭ সালের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল
আর এই স্বাধীনতার জন্য যারা সব থেকে বেশি নিজেদের জীবন হারিয়েছিল তারা হলো আমাদের বাঙালি মুক্তিযোদ্ধা। তাদের অবদান এবং ভূমিকা আজও আমাদের সঙ্গে রয়েছে..
যেমন বাল তিলক গঙ্গাধর ( স্বদেশী আন্দোলন) , ডঃ রাজেন্দ্র প্রসাদ (ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি) শ্বেত বিপ্লব, লাল বাহাদুর শাস্ত্রী (সবুজ বিপ্লব) ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, সর্দার বল্লভভাই ভাই প্যাটেল (আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন) ভারতের একীকরণ ,  ভগত সিং (সবচেয়ে প্রভাবশালী বিপ্লবীদের একজন), গান্ধীজি (ভারত ছাড়ো আন্দোলন),  সুভাষ চন্দ্র বসু ( ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি ও -জাতির পিতা) যার মূল লক্ষ্য ছিল "তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো"....।।
এছাড়া সুর্য সেন, ক্ষুদিরাম বসু, চিত্তরঞ্জন দাস, অজয় মুখোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল এই দেশ স্বাধীন করেছিলেন। বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন। আর আজ আমরাই এই দেশকে পরাধীন করে তুলছি, যারা দেশের ক্ষতি চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি কোনটা নেয় আর কোনটা অন্যায়... আসলে এমন বীর আর একজনও আমাদের মধ্যে নেই যার হাতে হাত রেখে আমরা নিজেদের অধিকার ফেরাবো, আমরা শুধু আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে নীরবে দাঁড়িয়ে দেখছি।।
🇮🇳🇮🇳🥹🥹🇮🇳🇮🇳🥹🥹🇮🇳🇮🇳 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ব্যস্ত শহরে কারো সময় হয়না কারো
 খবর নেওয়ার..
তাই অনেক কষ্টে সময় বের করে সিনেমা 
হলে  গিয়ে মন হালকা করতে হয়..
তবে সকলে যদি ব্যস্ততার অভিনয় না করে 
প্রিয় মানুষের খবর রাখতো
 তাহলে হয়তো আর অন্যের গল্প শুনে 
 মন হালকা করা লাগতো না..।। - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - কথায় আছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না।
ঠিক যেমন লেবুর রস আমাদের উপকার হয় তবে যদি সেটাকে যদি অতিরিক্ত চাপা হয় তা টক এর বদলে তিক্ততা দেয়, স্বাদ ও উপকারিতা দুটোই পরিবর্তন হয়..।।
সেইরূপ বেশি বলা, বেশি শোনা, বেশি দেখা, বেশি জানা  এমনকি বেশি আলাপ আলোচনাও ভালো নয়....!!
জীবনে যতটুকু জানার প্রয়োজন ততটুকুই জানা ভালো, অতিরিক্ত সব কিছুই আমাদের থেকে সুখ এবং শান্তি কেড়ে নেয়..।।
আর জীবনে যতটুকু আমরা অর্জন করি সেটাতেই খুশি থাকা নিজেদের ভালো রাখার একমাত্র উপায়..।।
                                             @ s.m
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - পুরুষ!
নারী'র ভাবনায় পুরুষ একটি সুখী প্রজাতি,  যারা সাময়িক কাজ ছাড়া বাকি সময় বিশ্রাম ও সুখী জীবন যাপন করে। গুরুজনদের মান্যতা করতে লাগে না এবং সাংসারিক কাজকর্ম করতে হয় না.. বরং অনেক নারীই শশুর বাড়িতে বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হতে হয়... অধিক সময় ঘরের বাইরে থাকার অধিকার থাকেনা.. তাদেরকে সন্তানের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয়.. সব কিছুর পরও তারা সম্পূর্ণ স্বাধীনতা পায়না.... ইত্যাদি।।
  তবে যে পুরুষ সেই বোঝে পুরুষ মানুষের কষ্ট, পুরুষকে কি না সহ্য করতে হয়.. ছোট থেকেই তাকে বলা হয় নিজের যোগ্যতা অর্জন করতে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে, যতদিন না একটা নির্দিষ্ট কাজে যুক্ত হতে পারে সমাজে তার একটাই পরিচয় সে বেকার! বিবাহিত জীবনের পূর্বে পুরুষকে তার যোগ্যতা দেখাতে হয়, আর তার পর সে মা ও স্ত্রীর মধ্যে বিবাদ হলে কারো ঢাল হতে পারে না তাই দুজনার কাছেই খারাপ হয়, স্ত্রী সন্তানের চাহিদা পূরণ না হলে তাদের থেকে ভালোবাসা নয় বরং বঞ্চনা সহ্য করতে হয় আর এর পরও তাকে সমাজের অন্যদের মধ্যে তুলনা করা হয় তার উন্নতির বিষয়ে.. আর এভাবেই শেষ বয়সে এসে তাকে ব্যর্থ বলে সম্মানিত করা হয় এটাই পুরুষের বাস্তব সুখী জীবন..।।
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ভালোবাসা ঠিক ততক্ষণ পূর্ণ, 
ঠিক যতক্ষণ পর্যন্ত তা অসম্পূর্ণ থাকে..।।
*এখন প্রশ্ন হলো তাহলে সব পেয়ে গেলে কি
" ভালোবাসা" থাকেনা?
উত্তর হলো - নিয়ম মেনে সম্পর্কের চর্চা না করা হলে তার ভাঙ্গন নিশ্চিত..।।
ঠিক একটি ফুল গাছের ফুল যতক্ষণ পর্যন্ত 
 সম্পূর্ণ বিকশিত হয় ততক্ষণ তার 
নষ্ট হওয়ার ভয় থাকেনা..!!
সম্পূর্ণ বিকশিত হলে সেই ফুলকে আর গাছে 
রাখা সম্ভব হয়না, বরং কোনো শীতল স্থানে 
রাখতে হয় তার অস্তিত্ব টিকিয়ে রাখতে..!!
° ঠিক সেই রূপ তুমি যতক্ষণ ভালোবাসার 
মানুষটি কে সম্পূর্ণ রূপে না পাবে ততক্ষণ তার পরিচর্চা করা লাগে না, শুধু অনুভূতি ও মায়া আদানপ্রদান হয় আর যখন তাকে সম্পূর্ণ রূপে পাবে তখন আর মায়া - অনুভূতি নয় বরং তার পূর্ণ পরিচর্চা করা লাগে নয়তো তা ধীরে ধীরে অস্তিত্বহীন হয়ে পরে..!! 
 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ঈশ্বর কম বেশি আমার ইচ্ছা পূরণ করেন
"তবে মজার বিষয় হলো "
আমি যখন আমার ভালো কিছুর ব্যাপারে
বোলি ঈশ্বর কানে হেড ফোন দিয়ে রাখেন🤔

 আর আমার সেই ইচ্ছা গুলো পূর্ণ না হওয়ার 
জন্য নিজের খারাপ চাইলেই তিনি সাথে 
সাথে পূরণ করেন....।। 🤣😭🤣😭 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - হয়তো আমি তোমার জীবনে সেরা মানুষ নই, কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেসে বলবে, সে অন্যরকম ছিলো! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - পুরোনো স্মৃতি

মেঘলা আকাস শান্ত বাতাস একলা বসে আমি, মনে পরে যায় পুরোলো অতীত আজ কতটা দামি...."

বন্ধু আর আড্ডা দেওয়া পাড়াশোনার ফাঁকে, পরিচিত সেই চেনা প্রকৃতি আজও আমায় ডাকে
 দায়িত্বহীন, চিন্তা মুক্ত সময় কাটে খেলে,
 খুশি হতাম বড়ই আমি মেলায় নিয়ে গেলে

স্কুল বদলায়-সময় বদলায় পেনসিল হতে পেন, পড়ছি আমি তখন ঠিক ক্লাস ইলেভেন

উরু উরু, ঘুরু ঘুড়ু বেসামাল মন, আরও মজার যখন কাছে এল নতুন ফোন

হাসি লাগে সেদিন ভেবে যেদিন প্রেমে পড়ি প্রেমিকা আমার বন্ধুর বোন সেই লজ্জায় মরি....

পড়ার মাঝে দিনে রাতে ফোনে কথা কত, সুযোগ পেলে হঠাৎ করেই দেখা হয়ে যেত।

কি আর করার, বয়স তো আর থাকবে না কো থেমে, পড়ার মাঝে কাজের খোঁজে পরতে হলো নেমে

এই যে আমি অফিস বাবু এখন তার স্বামী, তবে কি জানো সেদিন ছিল আজকের চেয়ে দামি....!"

সুজন - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - কোনো মানুষকে ভালোবেসোনা 
একসময় তোমার ভালোবাসা
তার বিরক্তির কারণ হবে এবং 
তার ফল স্বরূপ তুমি শুধুই কষ্ট পাবে..।।
ঈশ্বরকে ভালোবাসো, তিনি 
আগেও তোমাকে ভালোবাসতেন এবং 
আজীবন তোমাকে ভালোবাসবেন..।। - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - কথায় আছে ভুল বা ব্যর্থতা পরবর্তীতে 
ঠিক বা সাফল্যের চাবিকাঠি হয়..
তবে বাস্তবে এমন কিছু ভুল বা ব্যর্থতা আছে
যা পরবর্তীতে সাফল্য নয় বরং 
চরম কষ্টের কারণ হয়,





না সেই ভুলের ক্ষমা হয় আর না সেই
 ব্যর্থতাকে ভোলা যায়...
কেবলমাত্র ভবিষ্যতের সুখের কাটা হয়ে 
রয়ে যায়..।।

                                                   " সুজন " - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - 

"পরিশ্রম ছাড়া 
সাফল্য আসে না,
 আর সাহস ছাড়া 
বড় কিছু অর্জন হয় না।"
       
                              সুজন - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - কেউ বাঁশ দিলে 
ভেঙে পড়বেন না
🤗🤗🤗🤗🤗🤗
সেটা দিয়ে মই বানিয়ে 
উপরেওঠার চেষ্টা করবেন...
🤣🤣🤣🤣🤣🤣
                                                   রাসমণি - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - একটা সময় ভালোবাসার কারণে দেওয়া গোলাপটাও নষ্ট ফুলে পরিণত হয় ,
একসাথে গ্ল্পকরা, ঘুরে বেড়ানোর স্মৃতি হারিয়ে ফেলি, 
পছন্দের কেনাকাটা , খাওয়াদাওয়া ভুলে যাই,
আর সব থেকে বেশি যেটা ভুলে যাই সেটা হলো দুজন দুজনকে সারাজীবন একসাথে -এক হয়ে থাকার প্রতিশ্রুতি.... 

                                                           রাসমণি  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্যে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না!




                                                    রাসমণি  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - দায়িত্ব জিনিসটা...

বড়ই অদ্ভুত, যে পালন করে 
সে সবসময়ই দোষী হয়,
 আর যে এড়িয়ে চলে
 সে শুধু লম্বা লম্বা জ্ঞান দেয়.! - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sujan Mistry
Quote by Sujan Mistry - সমাজে এখন সত্য কথা বলাটা যেন,
অপরাধ হয়ে গেছে,
 হয়তো ঝগড়া সৃষ্টি হয়, 
নয়তো সম্পর্ক নষ্ট হয়..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - লোভী আর স্বার্থপর কখনও 
সম্পর্কের মর্যাদা দিতে 
জানে না, 



তারা নিজের লাভ দেখলেই
সম্পর্ক পরিবর্তন করে। - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ভুল খুব অল্প
 সময়ের মধ্যে হয়ে যায়, 


কিন্তু শোধরাতে
 অনন্তকাল লেগে যায়..!


                            "সুজন ****'' - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - 

লোক     দেখানো ধার্মিক হওয়ার চেয়ে,







মন থেকে ভালো মানুষ হওয়াটা ভীষণ প্রয়োজন..! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - "সবচেয়ে বেশি তিনিই ভালোবাসেন যিনি আমাদের সৃষ্টিকর্তা"








"The one who loves the most is our Creator".
 
                                          Sujan - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - বন্ধুত্ব
**********
আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে 
বন্ধুত্ব ঠিক কেমন হওয়া উচিত?
এ সংসারে সব থেকে বড় সম্পদ হলো বন্ধুত্ব।
বন্ধুত্ব ঠিক দুধ ও জলের মতো হওয়া উচিত..
ভাবছো কেনো?
জল সর্বদা এমন ভাবে দুধ এর সঙ্গে মেশে যা আলাদা করা সম্ভব নয়, শুধু এখানেই শেষ নয়...
জল মেশানো দুধকে যখন তাপ প্রয়োগ করা হয় তখন জল নিজে আগে সেই তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় এবং দুধকে বাঁচিয়ে নেয়। 
আর তার পর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে আসতে চায় এবং শান্ত তখনি হয় যখন তাকে আবার জল মেশানো হয়....।। 
অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে...
বন্ধুত্ব সেটাই যে বন্ধুর জন্য নিজের অস্তিত্বকেই জ্বালিয়ে দেয়...
বন্ধুত্ব সেটাই যা সুখ ও দুঃখ দুটোর সাথেই জড়িত..
তাহলে এমন বন্ধুত্ব করো যার কাছে কুবেরের ধনও কম পড়ে যায়....।। রাধা.. রাধা..
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - বন্ধুত্ব
**********
আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে 
বন্ধুত্ব ঠিক কেমন হওয়া উচিত?
এ সংসারে সব থেকে বড় সম্পদ হলো বন্ধুত্ব।
বন্ধুত্ব ঠিক দুধ ও জলের মতো হওয়া উচিত..
ভাবছো কেনো?
জল সর্বদা এমন ভাবে দুধ এর সঙ্গে মেশে যা আলাদা করা সম্ভব নয়, শুধু এখানেই শেষ নয়...
জল মেশানো দুধকে যখন তাপ প্রয়োগ করা হয় তখন জল নিজে আগে সেই তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় এবং দুধকে বাঁচিয়ে নেয়। 
আর তার পর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে আসতে চায় এবং শান্ত তখনি হয় যখন তাকে আবার জল মেশানো হয়....।। 
অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে...
বন্ধুত্ব সেটাই যে বন্ধুর জন্য নিজের অস্তিত্বকেই জ্বালিয়ে দেয়...
বন্ধুত্ব সেটাই যা সুখ ও দুঃখ দুটোর সাথেই জড়িত..
তাহলে এমন বন্ধুত্ব করো যার কাছে কুবেরের ধনও কম পড়ে যায়....।। রাধা.. রাধা..
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ভোলা যায় না স্মৃতি

বাঁধা যায় না সময়

জানা যায় না ভবিষ্যৎ

চেনা যায় না মানুষ

কেনা যায় না মন

ফিরে পাওয়া যায় না অতীত..।। - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - আঁধার যদি নাই থাকতো
 তবে কে চাইতো আলো?







দুঃখ অমন তিক্ত বলেই
 সুখটা লাগে ভালো..।। - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - পুরুষ মানুষ যৌবন কালে তার সঙ্গিনীকে ভাবে আজ এটা কিনে দেবো, কাল ঘুরতে নিয়ে যাব, পরশু একসাথে ফুচকা খাবো..... 
এভাবে ভাবতে ভাবতেই কখন যে বৃদ্ধ হয়ে যায় , তখন আর দেওয়ার সময় থাকে না, 
শেষ বয়সে তার সঙ্গিনীর কাছে শুনতে হয় তুমি আমার জন্য কি করেছ? 
কিন্তু বাস্তব এটাই যে নারীদের যেমন কোনো নিজের বাড়ি থাকেনা, পুরুষ মানুষের তেমন নিজের জন্য কোনো সুখ আল্লাদ থাকেনা,
 সারাজীবন স্ত্রী সন্তানদের ভালো রাখার, 
ভবিষ্যৎ পরিকল্পনা করেই 
তার যৌবন কেটে যায়.... 
তাই শেষ বয়সে খারাপ না হয়ে সময় থাকতেই সবাই সবার গুরুত্ব দেওয়া উচিত...।।

সুজন
 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sujan Mistry
Quote by Sujan Mistry - প্রতিটা স্বামি স্ত্রীর মধ্যে একটা ঘনিষ্ট বন্ধুত্ব থাকা প্রয়োজন
দিন শেষে তাদের কিছুটা সময় না বলা কথা, 
কিছু স্মৃতি, ভালোবাসার গ্ল্প হওয়া প্রয়োজন...
আর এর জন্য অর্থ বা কষ্টের দরকার নেই 
শুধু ইচ্ছাটুকু থাকলেই যথেষ্ট...।
যদি এমনটা হয় যে সম্পর্কে শুধুমাত্র দাসত্বের প্রয়োজন, ভালোবাসার কোনো স্থান নেই, সে সম্পর্ক মূল্যহীন..।
কথিত আছে ভুল ট্রেনে উঠে পড়লে পরবর্তী স্টেশনে নেমে যাওয়া উচিত, 
নয়তো যত সময় অতিক্রম হবে ততো ফেরা কঠিন হবে...।।
বর্তমানে কেউ দাসত্ব নিয়ে বাঁচতে চায়না, কেউ দাসত্ব মেনে নেয় এবং বেশিরভাগ একাধিক সম্পর্কে জড়িয়ে পরে,
তবে বাইরে এক বা একাধিক  সম্পর্কে জড়িয়ে জীবন কাটানো অধমের পরিচয়, 
যদি সাংসারিক বিচ্ছেদে কারো অসুবিধা না হয় এবং এমন কেউ জীবনে আসে
 যে সারাজীবন সুখী রাখার বিশেষ প্রতিশ্রুতি দেয় এবং তার প্রমাণ করে যে সে সত্যই তাকে সুখী রাখতে পারবে, তাহলে তাকে বেছে নেওয়াই উত্তম....।।

সুজন
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - বাবা - মা
------------------------
এই পৃথিবীতে শুধু এই একটাই নাম যাকে নিঃস্বার্থ ও পবিত্র মনে করা হয়....
আর বাস্তবেও দেখা যায় যার পাশে এই বাবা-মা না থাকে সে কতটা অসহায়....!!
তবে এই যুগে একটু ভিন্ন কিছুও দেখা যায়, 
১. বাবা - মা তার সর্বস্ব দিয়ে সন্তানকে গড়ে তোলে আর সেই সন্তান 
তার পিতামাতার ভালোবাসা ভুলে যায়..... 
এর কারণ বাবা মা তার সন্তানের সঠিক চরিত্র নির্মাণ করতে পারেনি....।।
আর
২. সন্তান ভালো তবে একটা সময়ের পর বাবা - মা তার সন্তানকে ব্যবসার চোখে দেখে, যেমন
 ভবিষ্যতে সন্তান তার সব আয় বাবা - মাকে দেবে, পুত্রের স্ত্রী দাসীর মত তার পরিবারের জন্য কষ্ট করবে এবং তাদের করা ভুল সিদ্ধান্ত ও সেই পুত্র এবং তার স্ত্রী মেনে নেবে..... এটা কি বাস্তবে সম্ভব? 
আর এই সব ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ প্রতিটা পরিবারে পিতা পুত্রের বিভেদ ও সম্পর্কে ভাঙন দেখা যাচ্ছে.....।। 

আমি মনে করি বাস্তবে পিতা মাতা সন্তানের জন্য বট বৃক্ষের মতো হওয়া উচিত যা সমস্ত দুর্যোগে ছায়া হয়ে দাঁড়াবে এবং তাদের অনুসরণ মহাভারতের যুধিষ্ঠির ও মাতা কুন্তীর মতো হওয়া উচিত যেখানে অহংকারের বসে স্বয়ং নিজে কোনো ভুল সিদ্ধান্ত নেবেনা, এবং সন্তানের ধর্মের প্রতি আগ্রহ করতে হবে যা তাদের চরিত্র নির্মাণ এ সহায়ক হবে.... তাহলে প্রতিটা পরিবার নয় সম্পূর্ণ বিশ্বে সকলে সুখী থাকা সম্ভব...।।
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট এর কথা কারো মনে আছে? 
হ্য়তো এই দিনগুলো এখন আর কারো মনে রাখার প্রয়োজন নেই....!!
তাহলে দেশের আজ এই অবস্থা হতো না,
সেদিন এমনি এমনি স্বাধীনতা আসেনি, 
যারা তাদের রক্ত ঝরিয়ে এই স্বাধীনতা এনেছিল তাঁরা শুধু আমাদের দেশ স্বাধীন করেনি,
 ইতিহাসে এক মানব ধর্মের স্বাধীন করেছিল....।।
সকল ধর্মের, সকল জাতির মানুষের স্বাধীন ভাবে বাঁচতে শিখিয়েছিল....।।
আর আজ ধর্ম নিয়ে নিন্দা, জাতি নিয়ে নিন্দা, এমন কি সকলের সামর্থ নিয়েও তীব্র সমালোচনা করা হচ্ছে....
স্বাধীনতার ঢাক ঢোল এর উৎসব আজ 'ডিজে পার্টিতে' পরিণত হয়েছে....
সমাজের গরীব ও স্ত্রীলোক যেন আজও পরাধীন ,
ধনী ব্যক্তি ও শাসকেরা আজ ধ্বংশ লীলায় মেতেছে....।।
মানুষ বলে সময় ও সমাজ সংস্কৃতি পরিবর্তন হয়েছে, 
কিন্তু সমাজকে কারা পরিবর্তন করেছে?
আমি বলব মানুষ নিজের হৃদয়ে লোভ ও ঘৃনার জন্ম দিচ্ছে  সততা ও ভালোবাসার পরিবর্তে....।।
আর এই সত্য যতদিন না সকল মানুষ বুঝবে ততদিন সমগ্র বিশ্বে এইরুপ অশান্তি সৃষ্টি হবে....।।
                                           ধন্যবাদ - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - আমরা অনেক সময় ভবি জিবনে যা পেয়েছি হয়তো এর থেকেও বেশি কিছু পাওয়ার ছিল ... আবার এটাও ভবি হ্য়তো এমন কাউকে 
জীবনে হারিয়েছি যে বর্তমানে থাকলে হ্য়তো 
আরো সুখী হোতাম....
আচ্ছা কখনও কি এটা ভেবেছো যে সত্যিই কি 
তুমি সেই মানুষটিকে ছেড়ে গিয়েছ?... 
না সে তোমার চেয়েও ভালো কিছু পাওয়ার আশায় তোমাকে ছেড়ে গিয়েছে?
সে কি পারতনা আজীবন তোমার হয়ে থেকে যেতে?
 আসলে সে তোমাকে ততটাও গুরুত্ব মনে করেনি যে কারণে সারাজীবন থাকবে....!!
আর এসব কিছু না ভেবেই যে তোমার জন্য তার সম্পূর্ণ জীবন উজাড় করে দিলো তুমি তাকে গুরুত্ব দিতে ভুলে গেছো....।।
আসলে মানুষ সব সময় বিশেষ কিছু পাওয়ার আশায় ব্যাকুল হয়.... 
তার অতীত ভুলে যায় এবং বর্তমানকে প্রাধান্য দেয়না , যার কারণে ভবিষ্যতে সে সুখী না হয়ে সর্বদা দুঃখ লাভ করে....।।
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - এই ৭টি জিনিস গোপন রাখুন

১. আপনার দুর্বলতা।

২. আপনার শক্তি।

৩. আপনার পারিবারিক সমস্যা

৪. আপনার শত্রু।

৫. আপনার ভালোবাসা।

৬. আপনার লক্ষ্য।

৭. আপনার পরবর্তি প্লান।

S💕 R - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - "অর্ধাঙ্গিনী"
সহস্র মোহিনী পরিচিত ছিল
কোলাহল কত স্মৃতি,
কিছুটা আবেক পূর্ণ হলেও 
অপূর্ণ  কারো প্রতি...।।
ভ্রাতা হতে আলাপ মোর
চঞ্চল হয় মন,
ইচ্ছা জাগে একটু দেখার
যোগাযোগ'এ নেই ফোন....।।
দিন পাল্টায় - মাস বদলায়
নাইবা মেলে খোজ,
তবুও ভবি দিনে রাতে 
কবিতা লিখি রোজ...।।
হঠাৎ'ই আসে দেখার সুযোগ 
বন্ধু ভ্রাতা তারই,
পরিচয়ের তীব্র টানে
মিষ্টি হাতে বাড়ি..।।
প্রথম দেখায় সখীর হাসি
তৃপ্তি মেটায় মন,
হৃদয় মাঝে ফুটে ওঠে 
গোলাপ ফুলের বন...।।
ধীরে ধীরে দেখা -আলাপ
হয়ে ওঠে আপন,
মান অভিমান শেষে আসে
সাত জনমের বাঁধন..।।
 
*"সুজন 💕 রাসমণি"*
"""""""""""""""""""""""""""""""""""""






 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sujan Mistry
Quote by Sujan Mistry - 
মানুষ অতীতে যে কর্ম করে তা ভবিষ্যতে ফল দান করে 
উদাহরণ স্বরূপ যদি মানুষ একটি নিম গাছ রোপণ করে তা তিক্ত ফল দান করে, 
তাকে যতোই ডাল-পালা কেটে দাও বা জৈব সার প্রয়োগ করো....
তা হতে মিষ্টি ফল কখনোই পাবেনা..।।
সেইরূপ কোনো মানুষ যদি নিজ হৃদয়ে ভালোর চেয়ে খারাপ ভাবনা বেশি সঞ্চয় করে,
সে সর্বদাই সকলকে ব্যথা প্রদান করবে....
কোনো মানুষ তাকে বদলাতে পারবে না,
 উপযুক্ত হবে সেই ব্যক্তি হতে নিজেকে 
সামলে রাখা..।
মানুষ সর্বদা ভুলে যায় ৮৪ লক্ষ জন্ম পর 
এই মানুষ জন্ম,  
তাই এই মূল্যবান জীবনে সর্বদা ন্যায় এর পথে চলা উচিত এবং সকলের প্রতি ভালো ইচ্ছা হওয়া উচিত, 
কেউ ভালোবাসা দিলে তাঁকে ভালোবাসা দাও আর কেউ ব্যথা দিলে তাকে দূরত্ব দাও ব্যথা নয়...।।

                                                   ধন্যবাদ  - Made using Quotes Creator App, Post Maker App